২৮ অক্টোবর ২০২৬, ২২:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এ লক্ষ্যে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি। প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীবাহিনীর এক-চতুর্থাংশেরও বেশি এ প্রস্তাবের আওতায় আসতে পারেন।

মাইক্রোসফটের প্রধান জনবলবিষয়ক কর্মকর্তা অ্যামি কোলম্যান জানান, উইন্ডোজ নির্মাতা কোম্পানিটির এআই, কোপাইলট, অর্থ বিভাগ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ ও ডিভাইস বিভাগে কর্মরত কর্মীরা এ প্রস্তাব পাবেন। তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন না।

মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটিতে বিশ্বজুড়ে পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর