২৯ অক্টোবর ২০২৬, ০০:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কুষ্টিয়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ আটক ৫

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকায় একটি কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক যুবক ও চার নারীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নিতাই অধিকারীর ছেলে প্রশান্ত অধিকারী মানব, বোয়ালদহ নতুনপাড়া এলাকার সাইদুর রহমানের মেয়ে শ্রাবণী আফরিন, শহরের মিললাইন এলাকার অজয় কুমার রায়ের মেয়ে অন্তি রানী রায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাগজান গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সাথী খাতুন ওরফে সিমরান এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের রওশন উদ্দিনের মেয়ে রজনী খাতুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর