জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সূত্র: Silkcity News / রাজনীতি

সংবাদ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান যুবদলের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানটির আয়োজন করেন রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম রিজভী, গিয়াস উদ্দিন রনি ও বাবলু জিয়া মৃধা।
এতে আরো উপস্থিত ছিলেন—জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





