৩ নভেম্বর ২০২৬, ২০:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এক জমি, একাধিক ব্যাংকে বন্ধক! ৫০ কোটি টাকার ঋণ নিয়ে ধরা ব্যবসায়ী

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী হাসানুর রশিদ রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের সুগন্ধা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার দায়ের করা মামলায় পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ব্যাংক ও আদালতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হাসানুর রশিদের বিরুদ্ধে আটটি ব্যাংকের ঋণখেলাপি, চেক ডিজঅনার ও প্রতারণার অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে তার সাজা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগও রয়েছে।

ব্যাংকগুলোর অভিযোগ, ব্যবসা ও পণ্য আমদানির নামে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি হাসানুর। বরং একই জমি একাধিক ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া এবং বন্ধক দেওয়ার আগে সম্পত্তি স্ত্রীর নামে হেবা করার ঘটনাও সামনে এসেছে। এতে ঋণের টাকা আদায় করতে গিয়ে জটিলতায় পড়েছে ব্যাংকগুলো।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর