৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু
সংবাদ থেকে
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। নির্ধারিত তারিখের আগে কোনো কর্মীর মেডিকেল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে,অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে ৩১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। এসব সেন্টারের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাভুক্ত সেন্টারগুলোর বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেয়া হয়েছে। নির্দেশনা পালন ও সক্ষমতা বিবেচনায় তালিকা থেকে কোনো সেন্টার বাদ পড়তে পারে,আবার নতুন সেন্টারও যুক্ত হতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗