কুষ্টিয়ায় পদ্মার চর দখল নিয়ে দুপক্ষের ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

সংবাদ থেকে
কুষ্টিয়ায় পদ্মার চর দখল নিয়ে পদ্মা নদীতে কাকন বাহিনী ও কালু বাহিনীর সদস্যদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দেড় শতাধিক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলি চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় অবস্থান নিয়েছে কাকন বাহিনী। অন্যদিকে, পাবনার ঈশ্বরদীর অন্তর্গত ডিগ্রির চরের কলাবাগানের মধ্যে রয়েছে কালু বাহিনী। দুই বাহিনীর সদস্যরা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর আগে পদ্মা-গড়াইয়ের মোহনা কালু বাহিনীর দখলে ছিল। এবার কাকন বাহিনী ওই এলাকার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী থানার অন্তর্গত পদ্মা নদীর ডিগ্রির চর বেশ কিছুদিন ধরে কালু বাহিনীর লোকজনের দখলে রয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পদ্মা-গড়াইয়ের মোহনায় একটি ট্রলারে করে এসে কাকন বাহিনীর সদস্যরা ডিগ্রির চর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক মাঠে কাজ করছিলেন। পরে কালু বাহিনীর সদস্যরা পালটা গুলিবর্ষণ করে প্রতিরোধ গড়ে তোলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

