২৯ অক্টোবর ২০২৬, ১৩:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অতীতে অতিরিক্ত শিথিলতার কারণেই বর্তমানে ব্যাংক খাতে সংকট: ড. ওয়াহিদউদ্দিন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ব্যাংক খাতে অতীতে বিধি-বিধান অতিরিক্ত শিথিল করার কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, বর্তমানে অর্থনীতির যে শ্লথ গতি এবং ব্যাংক ও শিল্প খাতের তারল্য সংকট চলছে, তা থেকে উত্তরণে অনেকেই নিয়ম-কানুন শিথিল করার কথা বলছেন। অতীতে বিধি-বিধান অতিরিক্ত শিথিল করার কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। অসাধারণ পরিস্থিতিতে অসাধারণ পদক্ষেপ নিতে হয়। তাই সংকট উত্তরণে নিয়ম কিছুটা শিথিল করা হলেও তা যেন পুনরায় লুটপাট বা অনিয়মের সুযোগ তৈরি না করে, সে বিষয়ে পর্যাপ্ত সুরক্ষাকবচ বা ‘সেফগার্ড’ নিশ্চিত করতে হবে। সৎ ও প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদেরই সহায়তা দিতে হবে।

বুধবার(২৮ অ‌ক্টোবর) ১১ তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে নিজস্ব অডিটোরিয়ামে দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। সম্মেলনের গণমাধ্যম সহযোগী হিসেবে আছে বণিক বার্তা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর