যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
যশোর: যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আশিকুর রহমান ও তার চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান এবং তার সহযোগী নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজন আশিকুর রহমানকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



