6 November 2026, 05:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

স্পেনের জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending