ইউটিউব দেখে পটল চাষ, পাহাড়ে নতুন সম্ভাবনা গড়ছেন আনোয়ার

সংবাদ থেকে
সবজির বাজারে পটল এক অনন্য ও অতি পরিচিত নাম। গ্রীষ্ম থেকে বর্ষা, সারা বছরই বাঙালির রান্নাঘরে পটলের কদর। মাছের ঝোল, পটলের দোলমা কিংবা চিংড়ি-পটল, নানা পদের ভিড়েও পটল নিজের স্বকীয়তা ধরে রাখে। তবে এসব পদের মধ্যে পটলের খোসা দিয়ে তৈরি ভর্তার স্বাদ যেন একেবারেই আলাদা। অথচ বিস্ময়কর হলেও সত্য যে, মাটিরাঙ্গায় এই জনপ্রিয় সবজির চাষ একসময় প্রায় ছিলই না।
সেই শূন্যতার জায়গায় নতুন আশার বীজ বুনে পাহাড়ি জনপদে তাক লাগিয়ে দিয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়ার উদীয়মান কৃষি উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন। ইউটিউবে পটল চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পরীক্ষামূলকভাবে পটল চাষ শুরু করেন তিনি। প্রযুক্তির সঠিক ব্যবহার আর অদম্য ইচ্ছাশক্তির বলে তিনি এখন এলাকার কৃষকদের কাছে রোল মডেল। তার সফলতা দেখে আশেপাশের আরও কৃষক পটল চাষে আগ্রহী হয়ে উঠছেন।
২০২৪ সালে নওগাঁ থেকে বারি-১ এবং বারি-২ জাতের ১০০টি পটলের চারা-কলম সংগ্রহ করেন আনোয়ার। খরচসহ প্রতিটি চারা-কলমের দাম পড়ে ১৭ টাকা করে। মূলত পটলের লতা থেকেই বীজ ও নতুন চারা তৈরি হয়। আর রোপণের মাত্র দুই মাস পর থেকেই খেত থেকে ফসল তোলা শুরু করা যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




