৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ছং-রাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্, রাথা পোয়ে লাগাইমেহ্” গানে মুখরিত রুমা

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

“ছং-রাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্, রাথা পোয়ে লাগাইমেহ্”-যার বাংলা অর্থ “প্রবারণা পূর্ণিমা এসেছে, এসো সবাই মিলেমিশে রথযাত্রায় যাই”-মারমাদের এই গানের কলিতে আনন্দে-উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’র ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় বান্দরবানের রুমায় কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উদযাপন কমিটির গৃহীত চার দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ছিল এটি।

রুমা বাজার সংলগ্ন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ভবনের প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী এই রথযাত্রা শুরু হয়। বাঁশ, কাঠ ও রঙিন কাগজের সংমিশ্রণে বর্ণিল কারুকাজ খচিত ময়ূর সদৃশ রথের পিঠে বসানো হয় বুদ্ধমূর্তি। রথের সম্মুখভাগে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে পথে ধর্মপ্রাণ নর-নারীরা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। রথ পৌঁছামাত্র দাঁড়িয়ে থাকা ভক্তরা আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে পূজা সম্পন্ন করেন।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর