২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে ১ লাখ ৩০ হাজার বস্তিবাসীর আবাসন সংকট

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

সবুজ নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই নেই প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের। নগরীর ১০৪টি বস্তিতে ৩২ হাজার ৫০০ পরিবারের বসবাস। টিন ও প্লাস্টিকের ঝুপড়ি ঘরে তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠছে তাঁদের জীবন। বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের সংকটের পাশাপাশি রয়েছে উচ্ছেদের ভয়। এ ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের তুলনায় রাজশাহী পিছিয়ে রয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব নগর দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীরর একটি সেমিনার হলে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব বিষয় উঠে আসে। ‘নগরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যে টেকসই নগর উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নাগরিক অধিকার নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।মানচিত্র দেখুন

নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে সংলাপে সঞ্চালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান। মূল প্রবন্ধ ও গবেষণা উপস্থাপন করেন বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর