২৯ অক্টোবর ২০২৬, ২১:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খড়খড়িয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: হাত ধোয়ায় সচেতনতার বার্তা

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “হাত ধোয়ায় নায়ক” প্রতিপাদ্য নিয়ে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেসমিন প্রকল্পের কিশোরী দলের ৪০ জন সদস্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সানজিদা হুসাইন প্রাপ্তি, ডা. তানজিনা রহমান এবং স্বাস্থ্য পরিদর্শক-ইনচার্জ বিলকিস পারভীন অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তারা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা, রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে শিশু-কিশোরদের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের GESMIN প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. মনির হোসাইন ভূঁইয়া ও নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেন্ডার, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মকর্তা সাদেকা বেগম।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর