সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
ঝিনাইদহ প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মব-সন্ত্রাসের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পায়রা চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


