২ নভেম্বর ২০২৬, ০০:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অন্যের ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম: জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে অন্যের বসতভিটার মাঝ দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের অপচেষ্টা, হামলা, হুমকি, মাছ ছিনতাই ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয় দেওয়া জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তালুকদার পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মাস্টার জাফরুল হক তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুছাপুর ইউনিয়নে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। কিন্তু গত দুই বছর ধরে প্রতিবেশী জাকারিয়া তসলিম তাদের বসতভিটার মাঝ দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। এতে বাধা দেওয়ায় পরিবারের সদস্য গিয়াস উদ্দিন তালুকদারকে হয়রানি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়িতে হামলার অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা নিয়মিত হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলেও দাবি করা হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর