৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গ্যাস সিলিন্ডারের সংকটে শায়েস্তাগঞ্জ ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ১৫ দিন ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। এ সুযোগে ১২ কেজির একটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে এই সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা।

এতে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৩৬৩ থেকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে গ্রাহকদের। স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে গেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর