অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও
সূত্র: TechZoom / ব্যবসা

সংবাদ থেকে
দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে আমদানির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। গত অগাস্ট মাসে দেশে ২২ লাখ মোবাইল ফোন তৈরি হয়েছে। তবে এ সময়ে একটি ফোনও বৈধভাবে আমদানি হয়নি।
বিটিআরসির পরিসংখ্যাান বলছে, গত সেপ্টেম্বর মাসে দেশে সাকুল্যে ৪০টি ফোন বৈধভাবে আমদানি করা হয়েছে। একই মাসে দেশে তৈরি হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার হ্যান্ডসেট, যার মধ্যে ৭ লাখ ৯২ হাজারটি হচ্ছে ফোর জি সাপোর্টেড ও ৩১ হাজারটি ফাইভ জি স্মার্ট ফোন।
বাকি ৮ লাখ ২২ হাজার শুধু টুজি সাপোর্টেড ফিচার ফোন। যদিও সরকারের পক্ষ থেকে টুজি প্রযুক্তি বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে।
মূল প্রতিবেদন: TechZoom
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





