খাজনার চেয়ে বাজনা বেশি

সংবাদ থেকে
কর্ণফুলী টানেলে টোল আদায়ের চেয়ে খরচ বেশি। ১০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই টানেলে তিন অর্থবছরে টোল আদায় হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা, বিপরীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ৫১৩ কোটি টাকা। অর্থাৎ, আয় যা, খরচ তার প্রায় পাঁচ গুণ। গাড়ি চলার যে হিসাব কষে প্রকল্পটি নেওয়া হয়েছিল, বাস্তবে তার ধারেকাছেও নেই চলাচল। এখন টানেলটির আয়-ব্যয়ের হিসাব বলছে খাজনার চেয়ে বাজনা বেশি।
একদিকে বিশেষজ্ঞরা সমীক্ষার বাস্তবতা নিয়ে সমালোচনা করছেন, অন্যদিকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের দাবি, আনুষঙ্গিক অবকাঠামো নির্ধারিত সময়ে বাস্তবায়িত না হওয়ায় প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। এদিকে টানেলের ব্যবহার বাড়াতে আনোয়ারা-চন্দনাইশ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী দুই মাসে চালু হচ্ছে চায়না ইকোনমিক এণ্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজও।
২০১৩ সালে তৈরি সম্ভাব্যতা সমীক্ষায় কর্ণফুলী টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন, পরিকল্পিত নগরায়ণ, বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়েছিল। প্রত্যাশা ছিল, নদীর দুই তীরের যোগাযোগ সহজ হলে আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামে শিল্পকারখানা ও বাণিজ্যিক কার্যক্রম বাড়বে। একই সঙ্গে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর ও অন্যান্য শিল্প প্রকল্পের মাধ্যমে ভারী যানবাহন চলাচল বাড়বে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




