ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও স্পষ্ট কোনো বিজয়ী পাওয়া যায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলই। এতে করে নতুন সরকার গঠন নিয়ে চরম রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
আংশিক ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে আরব দলগুলো ঐতিহাসিক সাফল্য পেয়ে রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে আভাস মিলছে।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত ৫০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে এখনো কূটনীতিক, সেনাসদস্যসহ বিশেষ ক্যাটাগরির পাঁচ লাখের বেশি ‘দ্বৈত খাম’ ব্যালট গণনা বাকি রয়েছে, যা চূড়ান্ত ফলাফলে কিছুটা পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

