সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, যে কারণে আবার আলোচনায় তিনি
সংবাদ থেকে
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময়কার বহুল আলোচিত একটি ভিডিও ধারণের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। পরবর্তী সময়ে বিমানবাহিনী থেকে তার অবসরের বিষয়টিও আলোচনায় আসে।
এবার রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৯৯৮ সালে জন্ম নেওয়া কে এম তাহসিফ সাউরির বয়স হয়েছিল ২৮ বছর। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। পরিবার নিয়ে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
