চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত জীবনের মৃত্যু
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত আবু ইউসুফ ওরফে জীবন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে আনা হয়েছিল। অস্ত্রোপচারের সময় তার ডান পা কেটে ফেলতে হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




