জুয়ায় আসক্ত ইমাম গ্রেপ্তার: প্রতারণায় হাতিয়ে নেন ১৫ লাখ টাকা
Source: Jamalpur News24 / Crime

সংবাদ থেকে
সাকিব আল হাসান নাহিদ,জামালপুর: জামালপুরের মেলান্দহে জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদে ইমামতির চাকরি নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মুফতি মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নতুন একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মিজানুর রহমান কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুরের আসরা মসজিদবাড়ি এলাকার মুহা. ইসমাঈল মজুমদারের ছেলে। তিনি মেলান্দহের মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗