নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: নভেম্বর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অক্টোবর মাসে নির্ধারিত দামেই আগামী মাসজুড়ে বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকেও এ মূল্যহার বহাল থাকবে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

