অভাব জয় করে জাতীয় চ্যাম্পিয়ন লিকা

সংবাদ থেকে
ক্রীড়া ডেস্ক: অভাবের সংসার, নদীতে মাছ ধরে বাবার জীবিকা নির্বাহ, আর সীমিত সামর্থ্যের মধ্যেও বড় কিছু করার স্বপ্ন। সব বাধা পেরিয়ে জাতীয় ব্যাডমিন্টনের সাফল্যের মঞ্চে লিকা পোদ্দার।
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জিতেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই শাটলার। শিরোপা জয়ের আনন্দে মংলায় থাকা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৪ বছর বয়সী লিকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে উর্মিকে ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকা। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় গেমে পিছিয়ে পড়লেও নির্ণায়ক তৃতীয় গেমে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি। পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন মংলার এই শাটলার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

