স্পিন ঘূর্ণিতে চাপে ক্যারিবীয়রা
Source: Dhaka News24 / Sports

সংবাদ থেকে
ক্রীড়া ডেস্ক: দমান ইসলামের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছে ২৭২ রান। ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামলেও বল হাতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকেরা।
জন ক্যাম্পবেলের ফিফটির পর তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আলোস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে গতকাল (২৮ অক্টোবর) ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

