৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংবাদ, প্রতিবাদ বেবিচকের

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মো. কাউসার মাহমুদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বেবিচক জানায়, সম্প্রতি দেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইডে যানবাহন চলাচল ও ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংক্রান্ত প্রকাশিত সংবাদ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদগুলোতে বিমানবন্দরের অভ্যন্তরীণ পরিচালন ও উড্ডয়ন সুরক্ষা সংক্রান্ত একটি কারিগরি বিষয়কে সামগ্রিক বিমানবন্দর নিরাপত্তা ঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন নয়। মূলত ভিটিএস সংযোজনের বিষয়টি বিমানবন্দরের পরিচালনগত সুরক্ষা আরও জোরদার করার একটি উদ্যোগ; এটি কোনো নিরাপত্তা ঘাটতির বিষয় নয়। বেবিচক এ ধরনের অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর উপস্থাপনার প্রতিবাদ জানাচ্ছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর