১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবেন না: পুতুল

সূত্র: Sonali Sangbad / অপরাধ

সংবাদ থেকে

নাটোর প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার না হলে তরুণ প্রজন্মের ছাত্ররা রাজনীতিতে উৎসাহিত হবেন না। রাজনীতিতে তাঁরা কেন আসবেন, কেন দল করবেন—এ কারণে রাজনীতিবিদসহ রাষ্ট্রকে তাঁদের নিরাপত্তা ও রাজনীতির স্বচ্ছ মাঠ নিশ্চিত করতে হবে। তখনই প্রতিহিংসার বদলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে সংবাদকর্মীদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিষয়টিকে রাজনীতির জন্য অশনিসংকেত উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শাকিল পরিচ্ছন্ন রাজনীতি করতেন। চব্বিশের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর দক্ষ নেতৃত্ব অনেকেই সহজভাবে মেনে নিতে পারেনি। এ কারণে তাঁকে জীবন দিতে হয়েছে। শাকিল হত্যার পর রাজনীতিতে তরুণ নেতৃত্ব এখন অশনিসংকেত।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর