১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাবিতে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন ও প্রয়াত শিক্ষার্থীর স্মরণে শোকসভা

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস বিভাগে বৃহস্পতিবার ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো: মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। ল্যাবের পরিচালক প্রফেসর গোলবার হোসেন মাল্টিমিডিয়ার মাধ্যমে ল্যাবের কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওষুধের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ‘ইনসাইট ল্যাব’ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে অনুমোদন পেয়েছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর