ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ, দলীয়করণ ও নির্বাচন কমিশনের নির্লজ্জ ব্যর্থতার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। আসনটিতে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বলেন, কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রেস ব্রিফিংয়ে বললেন, ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বা হচ্ছে—মিডিয়ায় দেখেছেন। আমরা এতে খুব বিস্মিত হচ্ছি। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির এই যুগে যেসব তথ্য ও ঠাকুরগাঁওয়ের দৃশ্য-ছবিগুলো ভেসে আসছে, তা দেখার পর এই নির্বাচনকে ‘সুষ্ঠু’ কীভাবে বলা যায়? সরকারি দলের দায়িত্বশীল নেতৃত্বের পক্ষ থেকে ঘটে যাওয়া বাস্তব ঘটনা সম্পর্কে এ ধরনের অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





