লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, প্রস্তুত ৫৪ হাজার জেলে

সংবাদ থেকে
২২ দিনের অভিযানে ১৫০ জেলে আটক, সাড়ে ৪ টন ইলিশ ও ৩৭ লাখ মিটার জাল জব্দ; উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তার
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদীতে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলার ৫৪ হাজার নিবন্ধিত জেলে। মাছঘাটগুলোতে জাল ও নৌকা মেরামতসহ প্রয়োজনীয় কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫০ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ৭৭ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা। এ সময় ১০০টি মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে সাড়ে চার টন ইলিশ, ২০টি নৌকা ও ৩৭ লাখ মিটার কারেন্ট জাল। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

