জ্যেষ্ঠ সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে
মৌলভীবাজারের সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনের দীপ্ত নক্ষত্র, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গুণী সংগীতশিল্পী তমাল ফেরদৌস দুলালের আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২৫ সালের ৩০ অক্টোবর ভোরে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পেশাগত জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ-এর নিজস্ব প্রতিবেদক এবং মাছরাঙা টেলিভিশন-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তাঁর মননে ও হৃদয়ে সবসময় বেজে উঠত সুরের মূর্ছনা। একজন দরদী কণ্ঠশিল্পী, সুরকার ও সংস্কৃতিপ্রেমী হিসেবে তিনি মৌলভীবাজারবাসীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।
Original report: Moulvibazar24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗