৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জ্যেষ্ঠ সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

​মৌলভীবাজারের সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনের দীপ্ত নক্ষত্র, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গুণী সংগীতশিল্পী তমাল ফেরদৌস দুলালের আজ প্রথম মৃত্যুবার্ষিকী।

​২০২৫ সালের ৩০ অক্টোবর ভোরে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পেশাগত জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ-এর নিজস্ব প্রতিবেদক এবং মাছরাঙা টেলিভিশন-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তাঁর মননে ও হৃদয়ে সবসময় বেজে উঠত সুরের মূর্ছনা। একজন দরদী কণ্ঠশিল্পী, সুরকার ও সংস্কৃতিপ্রেমী হিসেবে তিনি মৌলভীবাজারবাসীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর