ব্যাটারির রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার, ফি ৮-১০ হাজার টাকা
সূত্র: Bogura Live / বাংলাদেশ
সংবাদ থেকে
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে এসব ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালাটি দেশের সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-রিকশা কোনোভাবেই মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাসের প্রধান রুট, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডর, ফুটপাত কিংবা এ ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে-এমন সড়কে চলতে পারবে না।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗