২ নভেম্বর ২০২৬, ০০:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জেলেদের জালে ধরা পড়ছেনা কাঙ্ক্ষিত ইলিশ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

পটুয়াখালী: জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাতে ছোট ট্রলার নিয়ে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে যাওয়া বেশিরভাগ জেলে ফিরেছেন অনেক কম সংখ্যক ইলিশ নিয়ে। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।

তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত এক সপ্তাহ আগে গভীর সাগরে যাওয়া কিছু সংখ্যক জেলেরা ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে। শুধু ইলিশ নয় সামুদ্রিক অন্যান্য মাছের প্রাচুর্যতাও লক্ষ করা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে জেলার বৃহৎ মৎস্য অবতরন কেন্দ্র মহিপুর ও আলীপুর। তবে দাম কমেনি ইলিশের। নিলামের মাধ্যমে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৫০০ থেকে ১৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৭শ’ টাকা কেজি দরে। গভীর সাগর থেকে মাছধরা সকল ট্রলার তীরে ফিরলে দাম কমতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর