রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে
রাজশাহীতে একটি পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরের বোয়ালিয়া থানা এলাকায় এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম প্রিভেল ইসলাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ তথ্য জানিয়েছে।সংবাদ পড়ুন
এসআরবি জানায়, এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




