চক্ষু হাসপাতালের উদ্যোগে হাটহাজারীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে হাটহাজারীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রমের আয়োজন করা হয়। একই দিন কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
পরীক্ষায় জটিল চক্ষুরোগে আক্রান্ত রোগী ও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




