৩ নভেম্বর ২০২৬, ১২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাত-পা বেঁধে প্রবাসে যাওয়ার জমানো টাকা ও স্বর্ণ লুট রাউজানে

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামের রাউজানে ঘরে ঢুকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রবাসে যাওয়ার জন্য জমানো ৩ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের ছমাদ আলী মুন্সির বাড়ির মৃত রফিকের ঘরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙে মৃত রফিকের স্ত্রী মসুদা খাতুনের। তিনি বিছানা থেকে উঠে দেখতে পান, তার ছোট ছেলে মো. নাঈম উদ্দিন রিটুর মুখ ও হাত-পা বাঁধা। এ সময় পেছনের দরজা ও ছাদের দরজা দিয়ে তিন চোরকে পালিয়ে যেতে দেখেন তিনি। চুরির কৌশল নিশ্চিত করতে ঘরে ঢোকার আগেই ওয়াইফাই এবং বাড়ির ৪টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর