পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
পাবনা প্রতিবেদক: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত হয় এবং তারা মারা যান। নিহতরা কিশোর ও তরুণ ছিলেন।
চেয়ারম্যান আরও বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






