৬ নভেম্বর ২০২৬, ১৭:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফরিদগঞ্জে অটোচালককে কুপিয়ে জখম- গ্রেপ্তার ১

সূত্র: Chandpur Times / অপরাধ

সংবাদ থেকে

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে এক নিরীহ অটোরিকশাচালককে দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হামলায় মারাত্মক আহত দুই সন্তানের জনক জসিম উদ্দিন চৌকিদারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

গত ২৪শে অক্টোবর শনিবার রাতে উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের হরিণা দুর্গাপুর এলাকার মদিনা বাজারসংলগ্ন সৈয়দ তাহেরী মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত জসিম উদ্দিন চৌকিদার ওই গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত জসিম উদ্দিনের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর