সাত বছর অপেক্ষার পর সাফল্যের হ্যাটট্রিক
Source: Dhaka News24 / Sports

সংবাদ থেকে
দীর্ঘ সাত বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সাফল্যের নতুন অধ্যায় লিখছেন স্প্যানিশ এই টেনিস তারকা ফোকিনা। চলতি মৌসুমেই জিতেছেন ক্যারিয়ারের প্রথম তিনটি এটিপি শিরোপা।
রবিবার (১৮ অক্টোবর) কুইঝাং ফরেস্ট স্পোর্টস সিটি অ্যারেনায় সাংহাই মাস্টার্সের ফাইনালে স্বদেশি রাফায়েল জোদারকে হারিয়ে শিরোপা জেতেন ফোকিনা। প্রথম সেটে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ১-৬, ৭-৬(৫), ৬-৪ গেমে জয় তুলে নেন ২৭ বছর বয়সি এই খেলোয়াড়।
এর আগে জুনে মায়োর্কা ও গত মাসে চেংদুতে শিরোপা জিতেছিলেন ফোকিনা। ফলে চলতি মৌসুমে তার শিরোপার সংখ্যা দাঁড়াল তিনে। অথচ ক্যারিয়ারের প্রথম পাঁচটি ফাইনালেই হারতে হয়েছিল তাকে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



