ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর বড় ধাক্কা : কে পেল কত আসন

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। চূড়ান্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুপন্থিরা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে তার বিরোধী জোট পেয়েছে ৪৮টি।
আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। এতে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। মোট ভোট দিয়েছেন ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






