4 November 2026, 13:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Source: Sarabangla / Health

সংবাদ থেকে

ঢাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিশাল মেধা ও স্বপ্নকে কোনো নির্দিষ্ট ছাঁচে বা বাক্সে বন্দি না করে তাদের মুক্তভাবে চিন্তা করার সুযোগ করে দিতে হবে। চিকিৎসা বিজ্ঞানের গতানুগতিক ধারার বাইরে তরুণদের নিজস্ব স্বপ্নের ক্যারিয়ার গড়ার পথ তৈরি করতে হবে এবং এক্ষেত্রে নীতিনির্ধারক ও শিক্ষকরা কেবল সহায়ক বা অনুঘটকের ভূমিকা পালন করবেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ১৫তম মেডিকেল বায়োকেমিস্ট্রি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ড. জিয়া হায়দার।

তরুণদের বিশ্বমানের গবেষক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাবিজ্ঞানের বিশেষ করে মলিকুলার বায়োলজি এবং জেনেটিকস বা জিনতত্ত্বের ক্ষেত্রে বিশ্বজুড়ে যুগান্তকারী পরিবর্তন আসছে। হিউম্যান জিনোম প্রজেক্টের মতো বৈশ্বিক উদ্যোগে উন্নত বিশ্বের বাইরে বেশিরভাগ উন্নয়নশীল দেশের পর্যাপ্ত ডাটা অন্তর্ভুক্ত না থাকায় এখনো বিশাল কাজের সুযোগ রয়েছে। এদেশের মেধাবী তরুণ চিকিৎসকরা একটু সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বিশ্বমানের গবেষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending