৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পরিমাপে কম দেওয়ায় পূবালী ফিলিং স্টেশনকে জরিমানা, ২ ইউনিট বন্ধ

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

ঢাকা: রাজধানীর মতিঝিলে পরিমাপে কম জ্বালানি তেল দেওয়ায় মেসার্স পূবালী ফিলিং স্টেশন-কে ৪ লাখ টাকা জরিমানা করেছে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’ (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি জ্বালানি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহযোগিতা করে।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর