6 November 2026, 05:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে প্রথম ইউনিটের প্রথম রিফুয়েলিং বা জ্বালানি পুনঃস্থাপন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানির চালানও রূপপুর প্রকল্পে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের বাংলাদেশে নিযুক্ত জনসংযোগ বিভাগের পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রসাটমের প্রকৌশল বিভাগ জানায়, ২০২৬ সালে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হয়েছিল। সম্প্রতি রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে (এমসিপিএল) পৌঁছাতে সক্ষম হয়েছে, যা বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথম ইউনিটের এই ধারাবাহিক সাফল্যের পর এবার দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিংয়ের জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending