7 November 2026, 09:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আগামী ১ ডিসেম্বর একযোগে শুরু হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। এ আয়োজনে রবীন্দ্র-নজরুল সাহিত্যের পাশাপাশি লোকজ ঐতিহ্য এবং আধুনিক ব্যান্ড সংগীতের মেলবন্ধন ঘটবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দুদিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে ছড়িয়ে থাকা নানা অঞ্চলের লোকসংস্কৃতি তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। এতে ভাটিয়ালি, জারি, সারি, লোকসংগীত, বাউলগানের পাশাপাশি পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানোর মতো ঐতিহ্যবাহী অনুষঙ্গ যুক্ত থাকবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্যান্ড সংগীতকেও উৎসবের অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রাম ও শহরের অবহেলিত ও বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক ধারাগুলোকে ফের চাঙ্গা করাই সরকারের এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending