৬ নভেম্বর ২০২৬, ১৮:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধস, চার মাসের মধ্যে সর্বোচ্চ পতনে নাসডাক

সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপে বড় দরপতন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিট প্রায় তিন শতাংশ কমেছে। গত জুনের পর এক দিনে সূচকটির এটিই সবচেয়ে বড় পতন। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ভবিষ্যৎ বিনিয়োগ, প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যয় এবং মুনাফার সম্ভাবনা নিয়ে উদ্বেগের মধ্যে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে তুলনামূলক নিরাপদ খাতে ঝুঁকেছেন।

শুক্রবার লেনদেন শেষে নাসডাক কম্পোজিট ২ দশমিক ৮৬ শতাংশ কমে ২৫ হাজার ৪৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৮ শতাংশ নিচে নেমে গেছে। একই দিন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৫৭২ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে ৫১ হাজার ৭৭০ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে। আর এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ৮২ শতাংশ; দিন শেষে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৮০ দশমিক ০৭ পয়েন্টে।

লেনদেনের শেষভাগে বিক্রির চাপ আরও বেড়ে যায়। মাসের শেষ দিনে মুনাফা তুলে নেওয়া এবং আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়ে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর