গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী
সূত্র: Rangpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কৃষির উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ (৩১ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় একটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপশাসন ও দুর্ব্যবস্থাপনার কারণে খাল খনন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাশাপাশি সরকারি খাল ও জমি অবৈধ দখলের কারণে অনেক সম্পত্তি বেহাত হয়েছে। এসব সরকারি সম্পত্তি উদ্ধার করা সরকারের অন্যতম প্রধান কাজ।
মূল প্রতিবেদন: Rangpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

