২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর