১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কবি ফররুখের মানবিক বোধই তাঁকে বাঁচিয়ে রাখবে, নোঙর সাহিত্য আড্ডায় বক্তারা

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

কাব্য ও সাহিত্যচর্চায় স্বাতন্ত্র্য, রোমান্টিক বোধ এবং মানবিক সাম্যের জয়গান কবি ফররুখ আহমদকে বাংলা সাহিত্যে অনন্য অবস্থান দিয়েছে। তাঁর সাহিত্যচর্চার এই ভিন্নতা ও মানবিক বোধই তাঁকে হাজার বছর বাঁচিয়ে রাখবে বলে মনে করেন চট্টগ্রামের লেখক, কবি ও সাহিত্যিকেরা।

শুক্রবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশের মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নোঙর সাহিত্য আড্ডায় বক্তারা এসব কথা বলেন। প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান।

আড্ডায় কবি ফররুখ আহমদকে নিয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো হলো কবি হোসেন শহীদের ‘ফররুখ আহমদের কাব্যভাবনায় সমাজ ও রাজনীতির কদর্য রূপ’, মুহাম্মদ জাফর উল্লাহর ‘জীবন সায়াহ্নে কবি ফররুখ আহমদ’, কবি মাঈন উদ্দিন জাহেদের ‘মহাকাব্যের মহান কবি’ এবং কাজী সাইফুল হকের ‘কাব্যসমুদ্রে ফররুখ’।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর