পা দিয়ে লিখেই জিপিএ-৫

সংবাদ থেকে
চট্টগ্রাম প্রতিবেদক: পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায়ও বাজিমাত করেছে রফিকুল ইসলাম রাব্বি। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন।
২০১৮ সালে মুখ দিয়ে লিখে, অর্থাৎ মুখে কলম ধরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিল রাব্বি। ওই পরীক্ষায় মুখ দিয়ে লিখে ৪ দশমিক ৮৩ পয়েন্ট পেয়েছিল সে। ষষ্ঠ শ্রেণি থেকে ধীরে ধীরে পায়ে লেখার অভ্যাস শুরু করে। এরপর থেকে সব শ্রেণিতে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সে।
পরীক্ষার ফল ঘোষণার পর তার বাবা-মাসহ পাড়া-প্রতিবেশী সবাই আনন্দিত। পুরো পাড়ায় খুশির বন্যা বইছে। তাদের পরিবারে এবার দ্বিগুণ আনন্দ। রাব্বির ছোট বোন রোকাইয়া আক্তার রোজাও ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে জিপিএ-৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


